বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি জেলা পশ্চিমের পুরস্কার বিতরণ সম্পন্ন

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি জেলা পশ্চিমের পুরস্কার বিতরণ সম্পন্ন

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বই তুলে দেন।

এবছর মেধাবৃত্তি পরীক্ষায় তিন ক্যাটাগরিতে সর্বমোট ৩৮৭ জনকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯৫টি, সাধারণ বৃত্তি ৯৫ ও ১৯৭ জনকে বিশেষ বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও শ্রেণীভিত্তিক সেরা ৭ জনকে ‘শ্রেণী ভিত্তিক সেরা’ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সনদ, বই ও নগদ প্রণোদনা প্রদান করা হয়।

কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার চেয়ারম্যান আবু জুবায়েরের সভাপতিত্বে ও পৃষ্ঠপোষক মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমোনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন সিলেট মহানগরের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্ব শাখার চেয়ারম্যান আবু আইয়ুব মঞ্জু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান, আহমেদ আমীম, আবু তাহের চৌধুরী, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, ইয়াসিন আহমদ, ময়নুল ইসলাম ও আবু তাহের প্রমূক। এছাড়া অনুষ্ঠানে জেলার আওতাধিন সকল স্কুল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে সিলেট জেলার অন্তর্গত ৪ শতাধিক স্কুল এবং মাদরাসার সর্বমোট ৭৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo