বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সঙ্কট নিরসনের দাবি এমপি এমরানের

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সঙ্কট নিরসনের দাবি এমপি এমরানের

নিউজ মিরর ডেস্ক
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী রবিবার (২৯ মার্চ) প্রথমবারের মতো জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন।

রবিবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ বক্তব্য রাখেন তিনি।

প্রথম বক্তব্যেই নিজ নির্বাচনি এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) অন্যতম সমস্যা গ্যস সংকটের বিষয়টি তুলে ধরেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বক্তব্যের শুরুতে তিনি সংসদ পরিচালক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ধন্যবাদ জানিয়ে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেট-৬ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরে এমরান আহমদ চৌধুরী বলেন- আমাদের বিয়ানীবাজার উপজেলার কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রটির উদ্বোধন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউন রহমান। পরবর্তীতে ১৯৯২ সালে আপসহীন দেশনেত্রী- তৎক্ষালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে আয়োজিত জনসভায় লক্ষাধিক মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে- এই এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) মানুষের চাহিদা পূরণের পর দেশের অন্যান্য স্থানে গ্যাস যাবে। কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। এখন এই দুই উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় ও আদর্শিক নেত্রীর সেই আশ্বাস বা প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমি মাননীয় সংসদ স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে সেই দাবি তুলে ধরে বিষয়টি জানতে চাচ্ছি।

উল্লেখ্য, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনি ইশতেহারে উল্লিখিত বিষয়গুলোর মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সমস্যা ছিলো অন্যতম। প্রয়োজনে তিনি আন্দোলন করে হলেও জনগুরুত্বপূর্ণ এই দাবিটি আদায় করবেন বলে নির্বাচনি বিভিন্ন বক্তব্যে প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এমপি এমরান আহমদ চৌধুরী জাতীয় সংসদের প্রথম বক্তব্যে অন্য কোনো প্রসঙ্গ না টেনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাসের চাহিদা তুলে ধরেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo