বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে পুলিশের অভিযান : ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে পুলিশের অভিযান : ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। ভারতীয় পণ্য জব্দের ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, পরিত্যক্ত পিকআপ গাড়িটি তল্লাশি করে গাড়িতে থাকা ২৬৪০ পিস ভারতীয় ফেসওয়াস, ১০০৮ বক্স প্যারাসিটামল ট্যাবলেট, ১৫ বস্তা ধানের তুষ জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মূল্য- ১২ লাখ ৩ হাজার ৯শত টাকা।

এর আগে রবিবার (২৯ মর্চ) দুপুরে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্টস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদের সামনে চেকপোস্ট চলাকালে পিকআপ নং- ঢাকা মেট্রো-ন-২৩-৩৬৯৪ কে থামার জন্য সংকেত দেয় পুলিশ। এসসময় অজ্ঞাতনামা চালক পুলিশের সংকেত অমান্য করে গাড়িটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo