বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে অ্যাড. মনিরের উপর হামলার প্রতিবাদে আইনজীবী সমিতির মানববন্ধন

সিলেটে অ্যাড. মনিরের উপর হামলার প্রতিবাদে আইনজীবী সমিতির মানববন্ধন

সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট মনির উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোমবার বেলা ২ টায় জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।

সমিতির যুগ্ম-সম্পাদক-১ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ও যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানবীর এর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সাবেক জি.পি. অ্যাডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার, অ্যাডভোকেট মোহাম্মদ আকমল খান, অ্যাডভোকেট মুমিনুর রহমান (টিটু), অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, অ্যাডভোকেট মাছুম আহমদ, অ্যাডভোকেট এ.এইচ ওয়াশিম, অ্যাডভোকেট আজীম উদ্দিন।

মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট মনির উদ্দিনের উপর এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি একটি সালিশ বৈঠকে মিমাংসার উদ্দেশে বসেছিলেন। সেখানে তাকে হত্যার উদ্দেশে দূস্কৃতিকারীরা প্রাণে মারার উদ্দেশে হামলা করেন। তিনি অল্পের জন্য রক্ষা পেলেও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্ঠানমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট পান্না লাল দাস, সহ সভাপতি এডভোকেট আব্দুস সোয়েব আহমদ, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, লাইব্রেরী সম্পাদক এডভোকেট ঝুমকি পুরকায়স্থ, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ, সহঃ নির্বাচন কমিশনার এডভোকেট আবুল কালাম আজাদ রিপন, এডভোকেট মোঃ নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট সৈয়দা হেলেন বেগম, সহ-সম্পাদক এডভোকেট মোঃ জাহিদুল হক জাবেদ, এডভোকেট মোঃ ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, এডভোকেট জিয়াউল হক মোস্তাক, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, এডভোকেট মোঃ আতিকুর রহমান, এডভোকেট এ.এস.এম আব্দুল গফুর, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ জুয়েল ও এডভোকেট মোঃ ওবায়দুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট রব নেওয়াজ রানা এডভোকেট মোহাম্মদ আজমল হোসেন, এডভোকেট একরামুল হাসান (শিরু), এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট জয়াশী দাস জয়া, এডভোকেট আলাউদ্দিনসহ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo