সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে চোরাচালান মামলায় যুবদল নেতা মনিজুল গ্রেফতার হবিগঞ্জে ওএমএস’র চাল পাচার : ছাত্রদল নেতা রতন কারাগারে সিলেটে পরিকল্পিত প্রতারণা : ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা আত্মসাৎ সিলেটে অ্যাড. মনিরের উপর হামলার প্রতিবাদে আইনজীবী সমিতির মানববন্ধন সিলেটেও ছড়িয়ে পড়ছে হামের সংক্রমণ : ৩দিনে আক্রান্ত ৩০ জন নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী সিলেটে পুলিশের অভিযান : ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট থেকে শুরু হবে নতুন কুঁড়ি স্পোর্টস : প্রধানমন্ত্রী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সঙ্কট নিরসনের দাবি এমপি এমরানের গোয়াইনঘাটের পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন
সিলেটে চোরাচালান মামলায় যুবদল নেতা মনিজুল গ্রেফতার

সিলেটে চোরাচালান মামলায় যুবদল নেতা মনিজুল গ্রেফতার

যুবদল নেতা মনিজুল আহমদ।

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মহানগর যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিজুল সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় চোরাচালান সংক্রান্ত একটি মামলায় (জিআর-১৪৫) গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে আম্বরখানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকস দল। এসময় পরোয়ানাভুক্ত আসামি মনিজুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল ট্রাকটি আটকাতে ব্যারিকেড দেয়। এ সময় চোরাকারবারীরা পুলিশের ব্যারিকেড তোয়াক্কা না করে ট্রাক নিয়ে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে পড়ে এবং ট্রাকটি রেখে পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ওই সময় মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান এবং জব্দকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাকটি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। পুলিশের কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা ট্রাকটি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনজুরুল আলম (মিডিয়া) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলার অবনতি রোধে এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo