সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সাজিদ আহমেদ চৌধুরী

নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সাজিদ আহমেদ চৌধুরী

নিউজ মিরর ডেস্ক
বাঙালির চিরায়ত ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিসিকের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, ৭নং ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা কাউন্সিলর প্রার্থী সাজিদ আহমেদ চৌধুরী রানা।

১৩ এপ্রিল সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎসব। যা নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে।

সাজিদ আহমেদ চৌধুরী রানা আরও বলেন, পুরাতন বছরের সকল দুঃখ-কষ্ট ও গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। তিনি দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে সকলকে একসাথে মিলেমিশে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

তিনি, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলের জীবনে সুখ, শান্তি ও সফলতা বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo