রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম আজম অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাফিল উদ্দিন কবির সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন
হামের সংক্রমণ মোকাবিলায় এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিবের চিকিৎসা সামগ্রী প্রদান

হামের সংক্রমণ মোকাবিলায় এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিবের চিকিৎসা সামগ্রী প্রদান

সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এসেছেন এবিএম ফাউন্ডেশন এবং বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিব।

 

রোববার (১০ মে) দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৃথকভাবে এবিএম ফাউন্ডেশন ও বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিবের পক্ষ থেকে হামের চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

 

চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল এবিএম ফাউন্ডেশন পক্ষ থেকে ৫০০ পিস ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.২২৫% + ডেক্সট্রোজ ১০%), ৫০০পিস ইনফিউশন ৫০০ মিলি সোডিয়াম ক্লোরাইড (০.৪৫% + ডেক্সট্রোজ ৫%), ৮৪ পিস সার্জিক্যাল ট্যাপ নিশিপোর ও ২০০ বোতল মিনারেল ওয়াটার এবং কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিবের পক্ষ থেকে ২০০ পিস ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.২২৫% + ডেক্সট্রোজ ১০%), ২০০ পিস (ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.৪৫% + ডেক্সট্রোজ ৫%) ও ৩৬ পিস সার্জিক্যাল ট্যাপ নিশিপোর।

 

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষে চিকিৎসা সামগ্রিক গ্রহণ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামের প্রাদুর্ভাবের এমন সময়ে এবিএম ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি একেএম আতাউল করিম এবং কিডনি বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব এগিয়ে আশায় আমরা কৃতজ্ঞ। সবার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী। তিনি হামের চিকিৎসা সামগ্রী প্রদানে ও আক্রান্ত গরিব রোগীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

চিকিৎসা সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট কিডনী বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিব, এবিএম ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌসী আক্তার ও পরিচালক ফারহানা চৌধুরী, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের অ্যাডিশনাল ডিরেক্টর (ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিস) ফরিদা নাসরিন, ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মহিবুর রহমান রাসেল, কামরান আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo