বুধবার, ২০ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় পুরস্কার অর্জন করায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে জিডিএফ’র সংবর্ধনা রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে নতুন রিক্সা বিতরণ সিলেটে ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট: দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান

বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর মনোনীত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সম্মানে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ এর উদ্যোাগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে সিসিকের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছেন। প্রশিক্ষণ, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সহযোগিতা নিশ্চিত করলে প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে আন্তরিক। এ লক্ষে সরকার নানা ধরনের ভাতা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম চালু করেছে। তিনি আরো বলেন, সমাজের সকল স্তরের মানুষ প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসলে তারাও মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের সম্পদে পরিণত হবেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, এনজিও ফেডারেশন সিলেটের সভাপতি বেলাল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামছুল বাছিত শেরু, সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি হেরন্ড রশিদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ।

জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আব্দুল কাদের, রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটের প্রধান শিক্ষিকা হেপী রানী দে, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফও অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, তালুকদার ফাউন্ডেশনের সভাপতি রফিক উদ্দিন, আপাসান ইন্টারন্যাশনালের সমন্বয়কারী স্বর্ণময়ী, সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাবের সভাপতি দিদার ইকবাল।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব ইসমাঈল গনি হিমন, জিডিএফ এর সভাপতি প্রমেশ দত্ত, জিডিএফ ডিকেএফ দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়েল কোষাধ্যক্ষ দিদার আহমদ, জিডিএফ এর সদস্য নারী উদ্যোক্তা ও প্রশিক্ষক সাবিলা কান্তা, নির্বাহী সদস্য ও সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ববি বেগম, শিলন বেগম, পার্থ সারতি দত্ত, শিক্ষক মলয় রায়, সরুপা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, বেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান-সহ অতিথি ও নেতৃবৃন্দ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo