সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে যাত্রা শুরু করলো গীতা প্রচার পরিষদ

সিলেটে যাত্রা শুরু করলো গীতা প্রচার পরিষদ

নিউজ মিরর ডেস্ক
ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গীতা প্রচার পরিষদ, সিলেট’। মানবাধিকার কর্মী পংকজ দাশ রনির উদ্যোগ ও নেতৃত্বে গঠিত এই সংগঠন সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও সেবার আদর্শ প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গীতা প্রচার পরিষদ শুধু ধর্মীয় গ্রন্থের প্রচারেই সীমাবদ্ধ থাকবে না। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাই হবে মূল লক্ষ্য।

প্রতিষ্ঠাতা পংকজ দাশ রনি বলেন, “আমাদের সমাজে আজ সবচেয়ে বেশি প্রয়োজন মানবিকতা ও নৈতিকতার চর্চা। ভগবদগীতার শিক্ষা যদি মানুষের জীবনে প্রয়োগ করা যায়, তাহলে হিংসা, বিদ্বেষ ও অবিচার অনেকটাই কমে আসবে। সেই লক্ষ্যেই সিলেটে গীতা প্রচার পরিষদের যাত্রা শুরু করলাম।”

তিনি আরও বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবসেবায় উদ্বুদ্ধ হোক। সিলেটের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে গীতা শিক্ষা কার্যক্রম, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ ও অসহায়দের সহায়তার কাজ করা হবে।”

গীতা প্রচার পরিষদের পক্ষ থেকে আগ্রহী সকলকে সদস্য হয়ে মানবসেবামূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo