সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা

এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা

নিউজ মিরর ডেস্ক
সিলেটসহ দেশ-বিদেশের সর্বস্তরের সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নিউজিল্যান্ডের এআরআরকে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট কোং লিমিটেডের সিইও রাহিমা খানম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, আত্মোৎসর্গ ও পরম সহিষ্ণুতার এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের সকল অহংকার, হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতাকে কোরবানি দিয়ে সমাজ ও রাষ্ট্রে সাম্য, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করাই এই ঈদের মূল শিক্ষা।

আমাদের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের অবিচল বিশ্বাসই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা এবং আমাদের সফলতার মূল চাবিকাঠি।

তিনি আরো জানান, এআরআরকে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট কোং লিমিটেডের অফিস সিলেট নগরীর সোবহানীঘাটের ৩ নং মোহাম্মদিয়া ম্যানশনে। কোম্পানীর উদ্যোগে কিছু দিনের মধ্যে বাংলাদেশে উদ্বোধন হতে যাচ্ছে ফ্রী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টার থেকে দক্ষ কর্মী নিউজিল্যান্ড ব্রাঞ্চে কাজে যোগ দিবে। ইতিমধ্যে ৩ জন নিউজল্যান্ডে পৌছে কাজে যোগদান করেছেন।

এআরআরকে ইন্টারন্যাশনাল প্রধানত স্টুডেন্ট ভিসা, উচ্চশিক্ষা, ইমিগ্রেশন, বিদেশ ভ্রমণ, আইডিপি এডুকেশন, সেনজেন এডুকেশন, গ্লোবাল স্ট্যাডি এর মতো প্রতিষ্ঠানগুলো ইউকে, ইউএসএ, কানাডা নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ভর্তির সুযোগ ও ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে থাকে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo