সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাবিন রাজা চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন সিলেট থেকে বিদেশে পাঠানোর নামে ৭ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র
মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী

মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী

নিউজ মিরর ডেস্ক 

সিলেটের শিবগঞ্জের সেনপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী খগেন্দ্র কুমার দাসকে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সোমবার (১ জুন) তিনি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের দোসররা দেশের সাধারণ মানুষের মুখ ও চোখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এখন তারা বিভিন্ন লেবাসে পাড়া-মহল্লায় কৃত্রিম মব সৃষ্টি করে বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের মানুষ যখন একটি স্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা এসব নাশকতা ঘটিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের মাত্র ৪ মাসের মধ্যেই জনগণের দীর্ঘদিনের আকাক্সক্ষা বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এই অল্প সময়েই বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমুখী সংস্কারের মাধ্যমে ব্যাপক সাফল্য প্রদর্শন করেছে। স্বৈরাচারের দোসররা এই দ্রুত অগ্রগতি ও সাফল্য সহ্য করতে না পেরেই ষড়যন্ত্রের নতুন পথ বেছে নিয়েছে। নগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় মাঠপর্যায়ে গিয়ে জনগণের প্রত্যক্ষ উন্নয়নে কাজ করেছিলেন। তাঁর আদর্শকে ধারণ করেই বর্তমান সরকার জনকল্যাণে নিয়োজিত রয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামানো যাবে না।

তিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেষ পাল, মহানগর ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ঐক্য পরিষদ নেতা শ্যামল কপালী, বীরেশ দেবনাথ, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা ও সাধারণ সম্পাদক রাজিব কুমার দে, সাব্বির আহমদ-সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo