সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
প্রকাশিত সংবাদের ভিন্নমত

প্রকাশিত সংবাদের ভিন্নমত

নিউজ মিরর ডেস্ক
আমি অংশুমান ভট্টাচার্য রাকু, উপ-সহকারী প্রকৌশলী সিলেট সিটি করপোরেশন। গত কদিন থেকে সিলেটের কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকাশিত প্রতিবেদনে আমার ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবন সম্পর্কে বিভিন্ন মন্তব্য, অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা, বিভ্রান্তিকর এবং আমার সম্মানহানিকর। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইকৃত তথ্য উপস্থাপন করা হয়নি।

আমি দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে আমার পেশাগত দায়িত্ব পালন করে আসছি। আমার সম্পদ, আয় ও ব্যক্তিগত বিষয়াবলি দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের আওতাভুক্ত। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য থাকে, তবে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ রয়েছে। কিন্তু যাচাই-বাছাই ছাড়া অনুমাননির্ভর ও একপাক্ষিক বক্তব্য প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব বিষয় নিয়ে শুক্রবার রাতে এসএমপির শাহপরাণ (র.) থানায় একটি সাধারন ডায়রি করেছি।

আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন বিষয়টি পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী বা আমার এই প্রতিবাদলিপি একই গুরুত্বের সঙ্গে প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি সম্পর্কে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাইয়ের নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo