সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বন্ধু চিরন্তন সিলেট এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ আজাদ উদ্দিনের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সামাজিক ও বন্ধু সংগঠন বন্ধু চিরন্তন সিলেট এর উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।

বন্ধু চিরন্তন সিলেট প্রতিষ্ঠাতা সভাপতি মো: মকদ্দুছ আলীর সভাপতিত্বে  ও মো. জাহাঙ্গীর হোসেনের  উপস্থাপনায় সভায় মরহুম মোহাম্মদ আজাদ উদ্দিনের কর্মময় জীবন ও জীবনী পাঠ করেন দিদার চৌধুরী।

শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মো. নাজমুল ইসলাম, আবুল খায়ের, জয়নাল আবেদীন খাঁন, কাজল আহমদ চৌধুরী, শাহ মুস্তাকীন আলী প্রিন্স, বিমান বিহারী, ওয়াদুদ ফয়ছল, ইকরামুজ্জামান চৌধুরী, ফরিদ উদ্দিন আহমদ, ডা. নুরুল হুদা নাঈম, রেজাউর রহমান চৌধুরী, জান্নাত আরা খান পান্না, মো. কামরুজ্জামান, আব্দুল আজিজ লয়লু, ওয়াকিল উদ্দিন আহমদ এবং জিয়াউস সামছ চন্দন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আবুল খায়ের।

শোকসভায় বক্তারা বলেন, বন্ধু চিরন্তন সিলেটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ আজাদ উদ্দিনের মৃত্যু আমাদের মাঝে এক বিশাল ও অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। শিক্ষকতার মতো মহান পেশার মাধ্যমে তিনি যেমন তরুণ প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন, তেমনি আর্তমানবতার সেবায় তিনি সবসময় অগ্রগামী ছিলেন। শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে তাঁর অবদান আমাদের জন্য  অনুকরণীয় হয়ে থাকবে।  বক্তারা বলেন, মরহুম মোহাম্মদ আজাদ উদ্দিন ছিলেন বন্ধুদের প্রিয় মুখ, যাঁর আন্তরিক উপস্থিতি সবাইকে আনন্দ দিত।  আজ তিনি নেই। সবাই তাঁর মাগফেরাতের জন্য দোয়া করার আহবান জানান।

শোকসভা শেষে মরহুম মোহাম্মদ আজাদ উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক করম আলী।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo