শনিবার, ২০ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার বর্ধিত সভা রামচন্দ্রের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিটি এন্টারপ্রাইজের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ বিষয়ে শাহপরাণ থানায় অভিযোগ মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান

মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদল ও মোগলাবাজার থানা শ্রমিকদলের যৌথ উদ্যোগে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বিশাল এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা শ্রমিকদলের সিনিয়র যুুগ্ম আহবায়ক, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও মোগলাবাজার থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেজু রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী সামছুল ইসলাম টিটু বলেন, শত নির্যাতন করেও আমার আদর্শ ও মনোবল ভেঙে দিতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা। দীর্ঘ লড়াইয়ের পর আজ দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হয়েছেন এবং দেশের মানুষের রায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন- এটাই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা।

আমরা কোনো প্রতিশোধ চাই না, তবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সত্যিকারের ন্যায়বিচার দেখতে চাই। তিনি বলেন, আমরা রাজনিতি করি দেশ-জাতি ও মানুষের কল্যাণে, আগামীতে ও তা অব্যহত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা বাহাদুজ্জামান রাকা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা আজাদ মিয়া, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুরুজ আলী, ছুরাব আলী, আব্দুল খালিক, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলাম তাজুল, দাউদপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মোগলাবাজার থানা শ্রমিকদলের সহ সভাপতি আশিক মিয়া, সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ।

উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমদ নামর, দক্ষিণ সুরমা উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক নাহিদ আলম দুলাল, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক মোস্তফা আহমদ রাজা, সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক শাহ লাহিন ওলি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাছির আলী খান, মোগলা বাজার ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি আব্দুর রহিম, আলী আহমদ, মিছবাহ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বারবার কারাবরণ ও নির্মম নির্যাতনের শিকার হয়েও সামছুল ইসলাম টিটু জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে পিছপা না হয়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে সাহসীকতার সাথে বিএনপির পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। বক্তার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে দেশ- বিদেশ আগ্রণী ভূমিকা পালন করেছেন বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু। তাঁর এই ত্যাগ আগামীদিনে জাতীয়তাবাদি দল মূল্যায়ন করবে বলে বক্তারা আশাবাদী।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo