সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ

সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ

সিলেটে হযরত শাহজাল (রহঃ) এর মাজারের সার্বিক উন্নয়নে অর্থ প্রদান করেছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, ইংরেজী দৈনিক দি কান্ট্রি টুডের সিলেট ব্যুরো প্রধান হাবিব সরোয়ার আজাদ।

গতকাল শনিবার রাতে সিলেট জেলা প্রশাসনের সিলগালাযুক্ত মাজারের দানের ডেগে আর্থিক অনুদান জমা দেন তিনি। এ সময় তিনি হযরত শাহজালাল (রহ) এর মাজার , মাজার এলাকায় থাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ মাজারের সার্বিক উন্নয়নে প্রশাসনের প্রতি আস্থা রেখে এই নগদ অর্থ অনুদান প্রদান করেন বলে জানান।

সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ বলেন, “হযরত শাহজালাল (রহঃ), হযরত শাহপরান (রহ:) এর মাজার শুধু সিলেটের না, সারা বিশ্বের মুসলমানদের আবেগ, শ্রদ্ধার জায়াগা। হযরত শাহজালাল (রহ;) মাজারের সার্বিক উন্নয়নে ও জিয়ারতকারী,দর্শনার্থী ভক্তগণের সুবিধার জন্য আমার সাধ ও সাধ্য অনুযায়য় সামান্য অর্থ দেওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।

সিলেট জেলা প্রশাসন যে আন্তরিকতার সাথে মাজার পরিচালনা করছে, মাজার,মসজিদ,মাদ্রাসা,এতিমখানার উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেছেন তাতে আমার পূর্ণ আস্থা আছে।

একই সাথে হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরান (রহ:) এর মাজারের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের পাশে থেকে উন্নয়ন কাজে সহযোগিতার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে দেশ-প্রবাসে থাকা ভক্ত,আশেকান, দানশীল ব্যাক্তিবর্গ,সকল শ্রেণি পেশার মানুষজনকে হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরান (রহ:) এর মাজারে অনুদান প্রদানের আহ্বান জানান সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ।

জেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও ভক্তদের পক্ষ থেকে সাংবাদিকের এই মগতি উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে সাংবাদিকদের এমন অংশগ্রহণ সমাজে ইতিবাচক বার্তা দেয় বলে মনে করছেন সিলেটবাসী।
মাজারে অর্থ অনুদান প্রদানকালে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ, আইনশুংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo