বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সাধারণ সভা ও কমিটি গঠন হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির অভিষেক সম্পন্ন সিলেটে পূজা উদযাপন ফ্রন্ট জালালাবাদ থানা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার বর্ধিত সভা রামচন্দ্রের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিটি এন্টারপ্রাইজের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ বিষয়ে শাহপরাণ থানায় অভিযোগ মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত

সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) পরিচালিত রিটেইল সেলস প্রকল্পের উদ্যোগে সিলেটে একটি এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি), সিলেটে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিঙ্গার, এম অ্যান্ড এন, অ্যাপেক্স, এলান পয়েন্ট, পাইকারি বাজার, মিরর, এক্সট্যাসি, ক্লাব হাউস এবং ডিওর ব্র্যান্ড। অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দক্ষ জনবল উন্নয়ন, নিয়োগ প্রক্রিয়া এবং কর্মসংস্থান সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম ও স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগ তুলে ধরেন জেলা সমন্বয়কারী মো. আরিফ। পরে রিটেইল সেলস প্রকল্পের জেলা ব্যবস্থাপক শায়েদ আহমদ এমাদ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি রাউন্ডটেবিল আলোচনা পরিচালনা করেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে ব্র্যাক লার্নিং সেন্টার, সিলেটের অপারেশন ম্যানেজার সাদাত মোসাদ্দেক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠিতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও ব্র্যাকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo