
ডেস্ক রিপোর্ট :: ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক আব্দুল সালাম টিপুর সভাপতিত্বে ও সমন্নয়কবৃন্দের উপস্থিতিতে রোববার বিকেল ৪ টায় নগরীর লা ভিস্তা হোটেলে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির সমন্বয়ক এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
বক্তব্যের শুরুতেই আহবায়ক আব্দুস সালাম টিপু ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব দেশপ্রেমের প্রশংসা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে এই অর্জনকে ধরে রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
দৃঢ়তার সাথে তিনি আরও বলেন , আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে দেশে দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রম রুখে দেওয়া। ফ্যাসিবাদী দোসরদের সতর্ক করে তিনি বলেন, কোনোভাবেই দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা যাবে না। অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে আবারও রাজপথে নামতে জনগণ প্রস্তুত রয়েছে।
পরিচিতি সভায় অংশগ্রহণ করেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহবায়ক মো মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ , মাহবুব হোসেন, খান মোহাম্মদ সামি, সুজন আহমদ, ফজলু মিয়া, মুস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, আসাদুজ্জামান, সুমন রায় প্রমুখ।
উল্লেখ্য, “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় কমিটি সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মো. আল মিরাজ এবছরের ২০ জুন এই কমিটির অনুমোদন প্রদান করেন ।