সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ এখন ‘জাতীয় স্টেডিয়াম’

‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ এখন ‘জাতীয় স্টেডিয়াম’

নিউজ মিরর ডেস্ক 

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নাম রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম। পল্টনের এই স্টেডিয়াম আগে পরিচিত ছিল মুলত ঢাকা স্টেডিয়াম হিসেবে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার এই স্টেডিয়ামের নাম বদলে রাখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বর্তমানের অর্ন্তবর্তী সরকারের এক আদেশ সেই নাম এখন বদলে গেল।

শনিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলে বর্তমান অর্ন্তবর্তী সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হলো।

বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা ছিল সরকার প্রধান এবং তার পরিবারের অনেকের নামে। বর্তমান অর্ন্তবর্তীকালিন সরকার বিগত সরকারের পরিবারের নামে কোনও স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের জেলা এবং উপজেলা পর্যায়েও স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

সারাদেশের উপজেলা পর্যায়ের ১৫০ টি স্টেডিয়ামগুলোর নামকরণ প্রকল্প ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে। কদিন আগে সেই নামও পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্ব স্ব উপজেলার নামেই করা হয়েছে নতুন নামকরণ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo