বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সংস্কারে দ্রুত ঐকমত্য তৈরি হবে, আশা মির্জা ফখরুলের

সংস্কারে দ্রুত ঐকমত্য তৈরি হবে, আশা মির্জা ফখরুলের

নিউজ মিরর ডেস্ক

অন্তর্বর্তী সরকারের ওপর প্রত্যাশা রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খুব দ্রুত সংস্কারের ঐক্যমত তৈরি হবে। এটার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিকেল ৩টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এটি কমিশনের প্রথম বৈঠক।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে প্রথম বৈঠক করেছিলেন। এবারেরটা দ্বিতীয়। এবারের সভায় তিনি সংস্কারের যে প্রয়োজনীয়তা সে বিষয়ে কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সংস্কারের যে রিপোর্টগুলো সেগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ হবে এবং একটু ঐকমতের প্রচেষ্টা করা হবে।’ এটা নিয়ে আজকে প্রাথমিক আলোচনা এবং বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি আগে জাতীয় সরকার নির্বাচন হতে হবে। তারপর স্থানীয় সরকার নির্বাচন।’

‘আজকের আলোচনা শুধু ইন্ট্রোডাকশন। আজকের বৈঠকটি একটি পরিচিতির ব্যাপার ছিল,’ বলেন তিনি।

বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo