রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
আবারো দল বদল মাওলানা শাহীনূর পাশার, এবার খেলাফত মজলিসে

আবারো দল বদল মাওলানা শাহীনূর পাশার, এবার খেলাফত মজলিসে

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
জমিয়তে উলামায়ে ইসলাম থেকে তৃণমূল বিএনপি হয়ে এবার বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন সুনামগঞ্জ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।

শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছে নির্বাচন করে হেরে যান।

খেলাফতে মজলিসে যোগ দেওয়ার বিষয়ে শাহীনূর পাশা চৌধুরী বলেন, তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ। তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপোড়েনের কারণেই দল বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

শাহীনূর পাশা ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পরে ২০০৫ সালের এপ্রিল মাসে আব্দুস সামাদ মারা গেলে উপনির্বাচনে শাহীনূর পাশা আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo