শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
সিলেটে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, যুবদল নেতা জুম্মান বহিষ্কার

সিলেটে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, যুবদল নেতা জুম্মান বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
সিলেটে নগরীর লালদিঘীর পাড়ে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে বাড়িতে অগ্নিসংযোগের হুমকিরা অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব নিবে না দল। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারের আদেশ দিয়েছেন।

এরআগে সিলেট মহানগরের লালাদিঘীরপাড়ের এক ব্যবসায়ীর বাসায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে যুবদলের বহিষ্কৃত এই নেতার বিরুদ্ধে। গত ৩ মার্চ সোমবার এ নিয়ে নিউজ মিরর একটি ‘সিলেটে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি‘ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। পরদিন মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। বুধবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে বহিষ্কার করা হয়।

এর আগে প্রকাশিত প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।
সিলেটে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo