সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

নিউজ মিরর ডেস্ক 

নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন-জুলাই মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের জন্য গড়িমসি কেন? নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে কেন? শুধুমাত্র নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব।

তিনি বলেন, আমাদের তো সংবিধান আছে, সংশোধনের উপায় আছে! তাহলে গণপরিষদের কথা আসছে কেন? এ কথাগুলো জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে।

রিজভী বলেন, ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। আর এখন ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়ি। শেখ হাসিনার দোসররা ভারতে আশ্রয় পেয়েছে। তিনি আরও বলেন, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতকে আলোচনা করার অধিকার কে দিয়েছে? রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার টার্গেট ছিল বিএনপিকে ধ্বংস করা। শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটাতেন আদালতের মাধ্যমে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo