শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
রিশাদকে বাংলায় বরণ করে নিলেন আফ্রিদিরা

রিশাদকে বাংলায় বরণ করে নিলেন আফ্রিদিরা

নিউজ মিরর ডেস্ক 

পাকিস্তান সুপার লিগ খেলতে দেশটিতে পৌঁছে গেছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে তিনি মাতাবেন আসছে পিএসএল। বাংলাদেশি এই লেগ স্পিনারকে দারুণভাবে বরণ করে নিয়েছে লাহোর। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাই জানালেন রিশাদ।

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আর স্বত্বাধিকারী সামিন রানা মিলে তাকে বরণ করতে যান। সেখানে ছিলেন আরেক অভিজ্ঞ ‘কালান্দার’ সিকান্দার রাজাও।

সিকান্দারই মূলত তাকে বরণ করে নেওয়ার কাজটা করেছেন। রিশাদ তার রুমের দরজা খুলতেই দেখতে পান এই তিনজনকে। সিকান্দার রাজা ভাঙা ভাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি মার (আমার) বন্ধু হবে? শাহিন ভাইয়ের?’

এরপর সামিন রানার সঙ্গে পরিচয় হয় রিশাদের। তার সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন। জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর লাহোরের স্বত্বাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন, ‘তাহলে তো খুব মজা হবে!’

এই ক্লিপটি রিশাদ নিজের ফেসবুকে শেয়ার করেন। তবে মূল ভিডিওটি ছিল লাহোরের ফেসবুক পেজে। সেখানে দেখা যায় তিনি ছাড়াও ডেভিড ভিসা, স্যাম বিলিংস, কুশল পেরেরাদেরও বরণ করে নিয়েছে লাহোর।

দলটির প্রথম ম্যাচ পিএসএলের প্রথম দিনই। আগামী ১১ এপ্রিল দলটা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo