বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটের সেই আলোচিত পুলিশ শাদিদ ওএসডি

সিলেটের সেই আলোচিত পুলিশ শাদিদ ওএসডি

https://newsmirror24.news/

নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার ইমাম মোহাম্মদ শাদিদকে সরিয়ে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ৬৫ কর্মকর্তাকে একযোগে বদলি এবং ও এসডি করা হয়েছে। এর মধ্যে শাদিদ রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও ওএসডি করা হয়।

তিনি এসএমপি’র উপ-কমিশনার (সদ্য বদলিকৃত) ইমাম মোহাম্মদ শাদিদ ছিলেন সিটিএসবি’র দায়িত্বে ছিলেন। নানান ঘটনায় তিনি আলোচিত। দায়িত্বে থাকাকালে পাসপোর্ট ভেরিফেকশনের সময় মানুষকে হয়রানি করার অনেক অভিযোগ রয়েছে। খোদ পুলিশ সদস্যদের আত্মীয়দের কাছ থেকেও তার নাম ভাঙ্গিয়ে ইনকোয়ারি অফিসাররা ঘুষ খেতেন বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সিলেটের অনেক সাংবাদিকও। তাদের স্বজনদেরও পাসপোর্ট ভেরিফিকেশনের সময় টাকা দিতে হয়েছে পুলিশেল সিটিএসবি সদস্যদের। সবাই ডিসি শাদিদের নাম করেই ঘুষ গ্রহণ করতেন।

এছাড়া ইমাম মোহাম্মদ শাদিদ ৫ আগস্ট পরবর্তীতে সিলেটে হওয়া একটি মামলারও এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে- শাদিদ গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় প্রভাব খাটিয়ে ফ্যাসিস্ট সরকারখ্যাত আওয়ামী লীগের শেষ ৪ বছর তিনি প্রভাব খাটিয়ে সিটিএসবি’র (এসএমপি) ডিসি’র দায়িত্বে থাকেন। করেন রমরমা ঘুষবাণিজ্য।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo