শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটে ক্রসফায়ার : ওসি নাসেরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ক্রসফায়ার : ওসি নাসেরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জকিগঞ্জে ‘ক্রসফায়ারে’ মাদক মামলার এক আসামী নিহতের ঘটনায় তৎকালীন ওসির বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবদুল মান্নান ওরফে মুন্না আহমদের মা রুবি বেগম। মামলায় আসামী করা হয়েছে জকিগঞ্জ থানার তৎকালীন ওসি মীর মো. আবদুন নাসেরসহ ৩ জনকে।

২০২০ সালের ২ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। তখন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন মাদক মামলার আসামী মুন্না। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সিলেটের কোর্ট ইন্সপেক্টও মো. জমসেদ আলম জানান, জকিগঞ্জ থানার সাবেক ওসি মীর মো. আবদুন নাসেরসহ তিনজনের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় নিহতের মা বাদি হয়ে মামলা (সিআর মামলা নং ৫/২০২৫) করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

জানা যায়, ২০২০ সালের ২ অগাস্ট রাতে মুন্না আহমদকে আটক করে পুলিশ। ওই রাতেই তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় জকিগঞ্জ থানা পুলিশ। রাত সাড়ে তিনটার দিকে সুলতানপুরের অজোগ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযানকালে মুন্নার সহযোগী মাদক কারবারিদের সাথে বন্দুকযুদ্ধে সে মারা গেছে।

নিহত মুন্না জকিগঞ্জের খাদিমান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও বিস্ফোরক আইনে ১২টি মামলা ছিল বলে তখন পুলিশ জানিয়েছিল।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo