সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এসব পোষাক ব্যবহার করা শুরু হবে। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পোষাক পরিবর্তনের ফলে বাহিনীর সদস্যদের মানসিকতাও পরিবর্তন হবে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার অবৈধ বিদেশিদের অবস্থানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপের জন্য সতর্কতা জারির আদেশ জারির পর অনেকেই চলে গেছেন। সরকারি হিসেবে ৪৯ হাজার ২২৬ জন অবৈধ বিদেশি বাংলাদেশে অবস্থান করছে বলে তথ্য ছিল। এখন তা কমে ৩১ হাজার ৬৪৮ জনে এসেছে।

আগামী ৩১ জানুয়ারির পরও যারা অবৈধ ভাবে বাংলাদেশে অবস্থান করবে এবং যারা বা যেসব প্রতিষ্ঠান তাদের এই অবস্থানের বিষয়ে সহায়তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবে সরকার।

তিনি আরও বলেন, বিজিবিকে প্রয়েজনীয় ক্ষেত্রে ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। দ্রুতই মরণঘাতী নয়, এসব অস্ত্র সংগ্রহ করবে তারা।

ভারতের সঙ্গে গত সরকার সীমান্ত সংক্রান্ত চারটি চুক্তি করেছিল। এসব চুক্তিতে অসামঞ্জস্য কিছু আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি অভ্যন্তরীণ কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। জানা যায়, ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধি বৈঠকে প্রবেশ করেন। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo