সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা মারুফ বহিষ্কার

সিলেটে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা মারুফ বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
জৈন্তাপুরে বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প এলাকায় মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা রহমত মারুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে একই দিন জৈন্তাপুরের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদী ভাঙন রোধে সরকারি বেড়িবাঁধে নিয়োজিত মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও ট্রাক শ্রমিকদের মারধরের অভিযোগে জৈন্তাপুর মডেল থানা পুলিশ রহমত মারুফকে গ্রেফতার করে।

এ ঘটনায় বৃহস্পতিবার ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান রহমত মারুফকে প্রধান আসামি ও তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo