বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক খেলাফত মজলিস সিলেট মহানগরের সমাবেশ ও গণমিছিল নিউ সিটি রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও কুরআন বিতরণ সর্বোচ্চ ভোট পেয়ে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ
সংবিধানকে সরকারি দল নিজেদের মতো ব্যাখ্যা করছে : নাহিদ ইসলাম

সংবিধানকে সরকারি দল নিজেদের মতো ব্যাখ্যা করছে : নাহিদ ইসলাম

নিউজ মিরর ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নয়, এমন দ্বিচারিতা আমরা আগে আওয়ামী আমলেও দেখেছি।’

শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকার দলের মধ্যেও দেখা যাচ্ছে। সরকারের এই অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের মতামত জানাবে।’

তিনি বলেন, ‘যদি এই প্রবণতা চলতে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানাবে। এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি। কিন্তু রাজপথকে ভুলে যাব না।’

সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘এই সংগ্রাম দেশের সব জায়গার মতো নারায়ণগঞ্জেও চালিয়ে যেতে হবে।’

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo