শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা বাসা দখলের ষড়যন্ত্রে লিপ্ত বাবলি পরিবার সিলেটে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের অবস্থান অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ
হবিগঞ্জে ওএমএস’র চাল পাচার : ছাত্রদল নেতা রতন কারাগারে

হবিগঞ্জে ওএমএস’র চাল পাচার : ছাত্রদল নেতা রতন কারাগারে

নিউজ মিরর ডেস্ক
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস)-এর চাল পাচারের অভিযোগে আটক জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। জানা গেছে, জাকারিয়া চৌধুরী রতন করাব ইউনিয়নের একজন অনুমোদিত ডিলার ছিলেন এবং তিনি করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম করে আসছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় রোববার (২৯ মার্চ) বিকেলে হবিগঞ্জ শহরে তিন বস্তা চাল পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচার হওয়া চাল উদ্ধার করা হয়। পরে তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম জানান, মোট ১৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়েছে। পাশাপাশি তার ডিলার লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo