সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

https://newsmirror24.news/

মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি কুদ্দুস ও তার দুই সহযোগীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনেরর নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর পৌরসভার গুদামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কালো রঙেয়ের প্রাইভেটকারের ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারী কুদ্দুস মিয়া ও তার দুই সহযোগী হৃদয় মিয়া (২৪) ও ইমরান মিয়াকে (২০) আটক করেন।

আটক কুদ্দুস মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা (গোয়াসনগর) গ্রামের মৃত রজব আলীর ছেলে, হৃদয় মিয়া হবিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোহনপুর এলাকার মুছাব্বির মিয়ার ছেলে ও ইমরান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় তিনটি, চুনারুঘাট থানায় দুইটি, বাহুবল থানায় একটি, জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় একটি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মামলা আছে। আটক ৩ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রীয়াধীন আছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo