বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করতে চায় : এ্যানি

বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করতে চায় : এ্যানি

হবিগঞ্জ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার রক্ষা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার হাসিনা ও তার দোসরদের বিচার না করলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিএনপি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করবে। তাদের কোনো ক্ষমা নেই।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও স্বৈরাচারী দোসরদের বিচার এবং নির্বাচনী রোডম্যাপের দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ দেশের মানুষের প্রতি যে অন্যায়-অবিচার করেছে সেজন্যই এখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করতে চায়, আর আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় ১৭ বছর নিপীড়ন ও নির্যাতন করেছে। এটাই দুদলের পার্থক্য।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান চৌধুরী জীবন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দীকি, কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।

সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo