শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
কুলাউড়ায় ৪০ লক্ষ টাকার সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ৪০ লক্ষ টাকার সরকারি জমি উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ৪০ লক্ষ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাসিমনগর এলাকায় এ জমি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

পরে ওই জমিতে সরকারের নামে সাইনবোর্ড টানানো হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার কাসিমনগর মৌজায় ২০ শতকের ওই ভূমি এস এ এবং আর এস রেকর্ডে সরকারের নামে রেকর্ডভুক্ত থাকার পরেও দীর্ঘদিন জমিটি বিভিন্ন ব্যক্তি ভোগ করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে ওই জমি দখলমুক্ত করা হয়।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo