সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মুশফিককে গার্ড অব অনার প্রদান

মুশফিককে গার্ড অব অনার প্রদান

নিউজ মিরর ডেস্ক 

টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন মুশফিকুর রহীম। বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেয়ার ঘটনা খুব বেশি নেই। মুশফিকও রঙিন পোশাককে বিদায় জানিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। তবে সেই অপূর্ণতা আজ কিছুটা হলেও ঘুচেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডানের সতীর্থদের থেকে গার্ড অব অনার পেয়েছেন এই টাইগার উইকেটকিপার-ব্যাটার।

আজ রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস নিয়ে মাঠে নামার সময় সতীর্থরা গার্ড অব অনার দেন মুশফিকুর রহীমকে। ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান দলের ক্রিকেটাররা। সকলের মাঝখান দিয়ে মাঠে নামেন বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। করতালিতে এই ৩৭ বছর বয়সী ক্রিকেটারকে সম্মান জানান সতীর্থরা। ডিপিএলে জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থকে দলে পাচ্ছেন মুশফিক। মোহামেডানে তার সঙ্গে খেলছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। গার্ড অব অনারের সময় ছিলেন তারাও। রঙিন এক ক্যারিয়ারের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিক। টাইগারদের হয়ে এই সংস্করণে প্রায় দুই দশকের ক্যারিয়ারে খেলেছেন সর্বোচ্চ ২৭৪টি ম্যাচ। তামিম ইকবালের (৮৩৫৭) পর ৩৬.৪২ গড়ে সর্বোচ্চ ৭৭৯৫ রানও এই ডানহাতি ব্যাটারের খাতায়। দেশের হয়ে তামিমের (১৪) পর সর্বোচ্চ ৯ সেঞ্চুরিও হাঁকিয়েছেন মুশফিকই।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo