সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কি না, যেভাবে বুঝবেন

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কি না, যেভাবে বুঝবেন

নিউজ মিরর ডেস্ক

স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান সময়ে যোগাযোগের জন্য ছোট থেকে বড় সবাই এই মাধ্যমের ওপর নির্ভর করেন। একাধিক অফিশিয়াল কাজও হয় এই অ্যাপে।

অনেকে আবার মোবাইলের পাশাপাশি অফিসের ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা রাখেন।

কিন্তু অনেক সময় এই অ্যাপ হ্যাকিংয়ের তথ্যও প্রকাশ্যে আসে। কিভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে কি না, বা অন্য কোনো ডিভাইসে খোলা রয়েছে কি না।

জেনে নিন পদ্ধতি

প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
এবার ডান দিকে ওপরে থ্রি ডট মেন্যুতে যান।
সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন।
এবার লিংকড ডিভাইস অপশন বেছে নিন।
এখানেই দেখতে পারবেন কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।
এখানেই দেখতে পাবেন লগআউট অপশন।

আপনার ইচ্ছে মতো যেকোনো ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।

কিভাবে সেফ রাখবেন নিজের হোয়াটসঅ্যাপ

সেটিংসে গিয়ে অন করুন টু স্টেপ ভেরিফিকেশন।
কারো সঙ্গে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কোনো ওটিপি শেয়ার করবেন না।
অব্যবহৃত ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন না।

এই কয়েকটা কথা মাথায় রাখলেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo