শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ফাইভ জি স্পিডে তারাবি পড়া থেকে বেরিয়ে আসতে হবে : আজহারী

ফাইভ জি স্পিডে তারাবি পড়া থেকে বেরিয়ে আসতে হবে : আজহারী

নিউজ মিরর ডেস্ক
ফাইভ জি স্পিডে কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ আদায় বিষয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত। তিনি বলেন, এর ফলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না এবং ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে। ৯ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চাইনিজ এসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

ড. আজহারী এ সময় পবিত্র কোরআনের সুরা আত-ত্বিন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা এই সুরায় দুইটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন। ত্বিন (ডুমুর জাতীয় মিষ্টি ফল) এবং জয়তুন (জলপাই) ফল, মক্কা নগরী এবং সিনাই পর্বত-এসবই আল্লাহর কসমের বিষয়। তিনি জলপাই তেলের ঔষধি গুণের কথাও উল্লেখ করেন। ড. আজহারী আরও বলেন, সুরা আত-ত্বিনে শাম নগরী বা সিরিয়া থেকে আল আকসা পর্যন্ত অঞ্চলের বরকত সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন, যেখানে ঈসা (আ.)-সহ তিন নবীর পবিত্র জন্মস্থান অবস্থিত।

ইফতার মাহফিলে বিশেষ আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর হুঃ মাঃ মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন মো. নাসিম, ইসমাইল হেসেন, মুকুল হোসেন, দাতু ইয়াছিন ও মো. আনোয়ার। এছাড়া বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সদস্য মো. রমজান, মো. রাজু, মো. রাসেল, মো. সফিক, মো. মজিদ, মো. মামুন, মো. রেজওয়ান, খান তরিকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo