সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হবিগঞ্জে ট্রাকচাপায় তাবলীগ জামাতের দুই জন নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় তাবলীগ জামাতের দুই জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাবলীগ জামাতের দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। বুধবার সকাল ৯টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং সাতকাপন ইউপিস্থ চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামাতে আসেন তারা। সকালে টমটম গাড়িতে চড়ে চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে আদিত্যপুর মসজিদে যাচ্ছিলেন। সকাল ৯ টায় আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন পৌঁছলে টমটম চালক রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক ধাক্কা দিলে টমটম গাড়িটি দুমড়ে-মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ২ জন আহত হন।

আহতরা হলেন টাঙ্গাইল জেলার আল-মামুন (৬৫), টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার মঞ্জুব উল্লার ছেলে বাচ্চু মিয়া (৩০)। পরে তাদের বাহুবল হাসপাতালে প্রেরণ করে স্থানীয় লোকজন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ বাহুবল উপজেলা হাসপাতালে রয়েছে এবং ট্রাক আটক করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo