সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ মিরর ডেস্ক
যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উদ্যোগে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রেসক্লাব সদস্যদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বার্মিংহামের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়া উদ্দিন তালুকদার।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলা প্রেসক্লাব শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, কমিউনিটির কল্যাণেও কাজ করছে। প্রেসক্লাবের সদস্যরা সমাজকর্মী হিসেবে ব্রিটেনের মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।” তিনি নতুন প্রজন্মকে মূলধারার পেশায় আরও সম্পৃক্ত হতে উৎসাহিত করেন এবং কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান।

ইফতার পূর্ব আলোচনা সভায় মাওলানা কাদির আল হাসান মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোকাররম হাসান।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের এ ধরনের আয়োজন রমজানের শিক্ষা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দেন আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo