সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সৌদি আরবে কবে হতে পারে ঈদুল ফিতর, জানা গেল

সৌদি আরবে কবে হতে পারে ঈদুল ফিতর, জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক 

২৯ মার্চ (শনিবার) সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন। ফলে দেশটিতে ৩০ মার্চ রোববার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এ বছর দেশটিতে রমজান মাস ২৯ দিনেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ।

সৌদি আরবের গণমাধ্যমের বরাতে জানা যায়, সৌদি আরবে ২৯ মার্চ দুপুর ২টায় নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সূর্যাস্তের পরে প্রায় আট মিনিটের জন্য তা দৃশ্যমান থাকবে।

তবে সৌদি আরবের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন ((SUPARCO-সুপারকো) জানিয়েছে, ২৯ মার্চ সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। সংস্থাটি জানায়, ওই দিন সন্ধ্যায় মক্কায় চাঁদের বয়স হবে মাত্র পাঁচ ঘণ্টা।

সুপারকো এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ ৩০ মার্চ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে, সৌদি আরবের সুপ্রিমকোর্ট শনিবার সন্ধ্যায় দেশজুড়ে শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

শাওয়ালের চাঁদ দেখা গেলে তা রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের সূচনার নির্দেশ দেবে।

সৌদি আরবের সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

এ বছর সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে ১ মার্চ থেকে।

যদি শনিবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান ৩০ দিনে সম্পন্ন হবে এবং ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে, যদি শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে ৩০ মার্চ রোববার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo