রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ঈদের দিনে গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৮

ঈদের দিনে গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৮

গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি বাড়ি এবং তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনিদের ঈদ উদযাপনের প্রথম দিনে ইসরাইল এ হামলা চালায়।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘খান ইউনুসে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি এবং তাঁবুতে ভোরের দিকে ইসরাইলি বিমান হামলার ফলে পাঁচ শিশুসহ আটজন শহীদ হয়েছেন।’

গাজা উপত্যকায় কয়েক সপ্তাহ ধরে অপেক্ষাকৃত শান্তি বজায় থাকা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ১৮ মার্চ ভেঙে যায় যখন ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ শুরু করে।

রোববারের বিমান হামলাটি এমন এক সময়ে চালানো হলো যখন মধ্যস্থতাকারী মিসর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর করার এবং গাজায় আটক ইসরাইলি পণবন্দীদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শনিবার হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের উত্থাপিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি তাদের দল অনুমোদন করেছে এবং ইসরাইলকে এটি সমর্থন করার আহ্বান জানিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় প্রস্তাবটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, ইসরাইল এর প্রতিক্রিয়ায় একটি পাল্টা প্রস্তাব জমা দিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি হামলার পর থেকে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন নিহত হয়েছে, যাদের বেশিভাগই বেসামরিক নাগরিক।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo