সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মাধবপুরে ট্রাক ও পিক-আপের সংঘর্ষে ৪ জন নিহত

মাধবপুরে ট্রাক ও পিক-আপের সংঘর্ষে ৪ জন নিহত

নিউজ মিরর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩ টায় মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাখরনগর এলাকায় ঢাকা গামী ট্রাক নম্বর চট্টগ্রাম মেট্রো – ট – ১১- ৬৩৩১ এবং পিক-আপ নম্বর ঢাকা মেট্রো নং – ১৯ – ৮৭ ৯১ এর মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। গুরুতর আহত ৫ জনকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

নিহতরা হলেন – নবীগঞ্জ উপজেলার চমক পুর গ্রামের ইসমাইল মিয়ার সহধর্মিণী মোস্তাকিমা (৩৫) , রজব আলী ছেলে হাফিজুর রহমান (২৭), জহুর আলী কন্যা আয়েশা বেগম (৩৩)ও পিক-আপের হেলপার মুন্সীগঞ্জ জেলার সিরাজদী এলাকার রহিম মিয়া (৪০) ।

স্থানীয় সূত্রে জানা যায় , পিক-আপ ভর্তি ঘরের অনেক আসবাবপত্র , ফ্রিজ , কাপড় , বিভিন্ন কাচের জিনিস সহ প্রায় ১৬/১৭ জন যাত্রী ছিল । পিক-আপ লোক জন মুন্সীগঞ্জ জেলায় দীর্ঘ বছর ধরে থাকতেন এবং সেখান থেকে নবীগঞ্জ উপজেলা নিজ বাড়িতে আসার সময় ঢাকা – সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার বাখরনগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে ।

এসময় আহতদেরকে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন নিহত ও আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে ।

হাইওয়ে থানা পুলিশ এসআই ইব্রাহিম আকন্দ সহ একদল পুলিশ ভারী ট্রাক ও পিক-আপ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন , ঢাকামুখী ভারী মালবাহী ট্রাক ও সিলেট গামী পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে । আহত ১৩ জনের মধ্যে ৫ জন গুরুত্ব আহত । এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পযর্ন্ত মামলা হয়নি ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo