রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাবিন রাজা চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন সিলেট থেকে বিদেশে পাঠানোর নামে ৭ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র সিলেটে যাত্রা শুরু করলো গীতা প্রচার পরিষদ প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান
কুলাউড়ায় ডেভিল আজাদকে পুর্নবাসন করলো বিএনপি

কুলাউড়ায় ডেভিল আজাদকে পুর্নবাসন করলো বিএনপি

নিউজ মিরর ডেস্ক
আওয়ামী লীগের সভায় উপস্থিত মোঃ আজাদ মিয়া (গোল বৃত্তের মাঝে) ইনসেটেও মো: আজাদ মিয়া যিনি এখন বিএনপির কমিটিতে মো: আজাদ সিদ্দিকি। আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ আজাদ মিয়া এখন বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

মোঃ আজাদ মিয়া কুলাউড়া উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ছিলেন। তিনি হরিপুর, বাবুরগুল এলাকার সজ্জাদ আলী সিদ্দেকীর ছেলে। ৩নং ভাটেরা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে অন্য একজনের নাম কাটছাট করে তাকে পুর্নবাসনের সত্যতা মিলেছে প্যাডে।

যেখানে দেখা গেছে ১নং সদস্য মো. মফিজ খানের নাম মুছে দিয়ে ১নম্বরকে ২নম্বর করে মফিজ খানের স্থলে মো. আজাদ সিদ্দিকীর নাম লেখা হয়েছে।

কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই কমিটি অনুমোদন করা হয়।

ওই কমিটিতে স্থান পাওয়া সাবেক আওয়ামী লীগ নেতা মো: আজাদ মিয়াকে নিয়ে এখন ভাটেরা ইউনিয়নজুড়ে চলছে নানা গুঞ্জন। আওয়ামীলীগের কাছ থেকে ফায়দা হাসিলকারী মো: আজাদ মিয়া এখন মো: আজাদ সিদ্দিকী হয়ে বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা করে নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, এভাবে আওয়ামী লীগের দোসরদের পুর্নবাসন করা যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততোদিন আমাদের দেশ সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo