শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
লন্ডনে সংবর্ধিত হলেন ছাতকের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন

লন্ডনে সংবর্ধিত হলেন ছাতকের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন

নিউজ মিরর ডেস্ক
লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টার-এট ল ডিগ্রি অর্জন করেছেন সুনামগঞ্জের ছাতকের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমানের ছেলে। এ ডিগ্রি অর্জন করায় সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের মদীনা মহিলা স্কুলে এক সংবর্ধনার আয়োজন করে গোবিন্দগঞ্জ হাই স্কুল ২০০২ ব্যাচ।

বিশিষ্ট কমিউনিটি নেতা ফজল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ব্যারিস্টার ইমান আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার তারেক বিন আজিজ। আতিকুর রহমান আতিকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ আবদুল হক।

বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আশিকুর রহমান আশিক, ব্যারিস্টার উইলকক্স, মিটু চৌধুরী, আক্তার হোসেন, ছানাওর আলী কয়েছ, গয়াছুর রহমান, নাছরুল্লাহ খান জুনায়েদ, জুনেদ আহমেদ, কাউন্সিলর আবদাল উল্লাহ ও ফারুক আহমেদ, আবদুস শহিদ, মশাহিদ তালুকদার, আবদুর রউফ, ব্যারিস্টার আশরাফ চৌধুরী, নজরুল ইসলাম, আবদুল কাদির চৌধুরী, শরিফ উল্লাহ তালুকদার, বদরুজ্জামান শামিম, রাশিদা বেগম নেন্সি, ময়নুল ইসলাম খছরু, নাদির আলম, আশক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আবুল খায়ের, ব্যারিস্টার সুমন মিয়া, সামসুল হক ফারুক, কাজি ফয়সাল আহমেদ, সলিসিটর ওবায়দুল ইসলাম তানবীর, সৈয়দ জুলকার নাইন জুম্মা, মাওলানা মঞ্জুর আহমেদ, কয়ছর আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামিম আহমেদ, ছাদিকুজ্জামান, আবদুল ওয়াহিদ তুহিন, মতিউর রহমান মতিন,সেলিম সরদার শওকত, সুজন আহমেদ,ওয়াদুদ আলম, রশিদ আহমেদ, দুলাল আহমেদ, ইকবাল হোসেন, ছালেহ আহমেদ, বায়েজিদ আলম, খালেদ আহমেদ, সাজ্জাদ আহমেদ, আরিফ তালোকদার, দিলোয়ার হোসেন দিলু, তৌহিদ আহমেদ, হারুনূর রসিদ জুয়েল, আনোয়ার হোসেন, বদরুজ্জমান, তোফায়েল আহমেদ, জাহেদুল হক শুয়েব, আবু মাসুদ, রেজাউল হক রুবেল, জাকারিয়া হেলন, মো:মাহফুজুর রহমান মাছুম, জাহাঙ্গীর আলম শিমু, আবদুল্লাহ আল মুমিন, আবু শামিম, মকবুল আহমেদ, হিরন, মাহবুব, শাহিন, রুহেল আহমেদ, আমিন , শোয়েদ আহমেদ, এমরাম, আনছার, ইকবাল, নাইম, জুয়েল,লোকমান,মাহদি, জাহেদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর পিতার স্বপ্ন পূরণে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo