বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
গ্রেটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি’র অভিষেক

গ্রেটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি’র অভিষেক

নিউজ মিরর ডেস্ক
প্যাটারসন, নিউ জার্সি (সংবাদদাতা):- নিউ জার্সির প্যাটারসন শহরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রেটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি -এর ২০২৫ সালের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই আয়োজনে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচিত ও অভিষিক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুজাম্মিল হুসাইন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

নতুন নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি সম্মানিত সদস্য মাহমুদুল হাসান চৌধুরী-সহ সকলের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

বক্তারা বলেন, এই সংগঠন প্রবাসে গোলাপগঞ্জবাসীর ঐক্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষাংশে ছিল প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo