রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ঈদের নতুন নোটে থাকছে শেখ মুজিবের ছবি

ঈদের নতুন নোটে থাকছে শেখ মুজিবের ছবি

নিউজ মিরর ডেস্ক

ঈদ উপলক্ষে নতুন নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯-২৫ মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিনিময় করা হবে এই নোট। তবে এতে থাকছে না বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের স্বাক্ষর। এতে থাকবে শেখ মুজিবুর রহমানের ছবি। সংশ্লিষ্টরা জানান, নতুন ডিজাইনের নোট পেতে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। যেখানে থাকবে না শেখ মুজিবের ছবি থাকবে জুলাই বিপ্লবের স্মারক ছবি।

ঈদ আসলেই বাড়ে নতুন টাকার চাহিদা। বিষয়টি মাথায় রেখে প্রতিবছর ঈদে নতুন নোটের জোগান বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, দুই ঈদে দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে থাকে এবং সবারই আগ্রহ থাকে নতুন নোটের প্রতি। এজন্য বেশি পরিমাণ নোট ছাড়া হয় দুই ঈদকে সামনে রেখে এবারও তার ব্যতিক্রম না। কিন্তু এবার আমাদের সার্কুলারে মাধ্যমে ইতোমধ্যে অবগত হয়েছেন এই মুহূর্তে ছাড়া হচ্ছে ৫, ২০ ও ৫০ টাকার নোট। এই তিন প্রকার ভাঙতি নোটের সংকট আছে।

ঈদ উপলক্ষে মোট ২১১ কোটি টাকার নতুন নোট বিনিময় করা হবে। এসব নোট ছাপানোর কাজ প্রক্রিয়াধীন থাকায় ডিজাইনে পরিবর্তন করা সম্ভব হচ্ছে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।

তিনি বলেন, নতুন ডিজাইনের নোট আমরা মার্কেটে ছাড়বো এটি একটি নীতিগত সিদ্ধান্ত আছে। শুধু সিদ্ধান্ত না এটা বাস্তবায়নের ও প্রক্রিয়াধীন আছে কিন্তু এখন যে নোটগুলো ছাড়া হচ্ছে এগুলো যেহেতু প্রায় সমাপ্ত ছিল। তাই এই বিপুল পরিমাণ নোট তার কাগজ অপচয় করার মতো অবস্থায় বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তে নেই। আর যদি নতুন ফরমেটে এসব নোট ছাড়তে হয় তখন সেটা কয়েক মাস সময়ের ব্যাপার।

নতুন টাকায় শেখ মুজিবের ছবি থাকবে না জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান গভর্নর স্বাক্ষরে অচিরেই এপ্রিলের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে আমরা নতুন নোট ছাড়বো বলে আশা করছি। যেটা এখন চলমান রয়েছে। তবে এপ্রিল-মে তে যেসব নোট আসবে এখন যেমন শেখ মুজিবের ছবি আছে সেখানে ওই ছবি থাকবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo