সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মৌলভীবাজারে ওষুধ কোম্পানির ৬৬ লাখ টাকা লুট

মৌলভীবাজারে ওষুধ কোম্পানির ৬৬ লাখ টাকা লুট

নিউজ মিরর ডেস্ক
মৌলভীবাজারে দেশীয় অস্ত্রের মুখে ৬৬ লক্ষ টাকা লুট করে নিয়েছে দুর্বৃক্তরা। এসময় আরো দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকাও নিয়ে গেছে তারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

বেক্সিমকো ঔষধ কোম্পানির ডেপুটি ম্যানেজারের রেজা মিয়া জানান, শুক্রবার রাতে কোম্পানীর ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারীসহ ১৩জন লোক কাজ করছিল। হঠাৎ রাত অনুমানিক ৩টার দিকে ৩ জন দুর্বৃক্ত দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে বাইরে থাকা দারোয়ানকে জিম্মি করে ফেলে। এরপর ডিপোর ভেতরে প্রবেশ করে বাকীদেরও জিম্মি করে ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় আমার কক্ষের ভেতর সবার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় বলে ম্যানেজার জানান। লুট করে চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, ৩জন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এসপি জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo