সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নির্বাচন ১০ মাস পরে দিলেও বিএনপি ২৫০ আসনের মধ্যেই থাকবে : নাসের রহমান

নির্বাচন ১০ মাস পরে দিলেও বিএনপি ২৫০ আসনের মধ্যেই থাকবে : নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন- কাল যদি নির্বাচন দেয় বিএনপি আড়াইশো সিটের ওপরে পাবে, ১০ মাস পরে দিলেও বিএনপি আড়াইশো সিটের মধ্যেই থাকবে। অন্য কোন ‘প্রিন্স’ দলের কথায় নির্বাচন পিছাবে না। নির্বাচনে কার দৌড় কতো দেশের মানুষ জানেন। শুক্রবার রাত দশটায় মৌলভীবাজার পৌর বিএনপির একটি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরওযার মজুমদার ইমনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম, বকসি মিসবাহুর রহমান,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো.আয়াছ আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo