বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
হামাসের সাথে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক

হামাসের সাথে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক

নিউজ মিরর ডেস্ক 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ওয়াশিংটনের সরাসরি গোপন আলোচনার বিষয়টি বুধবার নিশ্চিত করেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

এর আগে, মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্প প্রশাসন মার্কিন পণবন্দীদের মুক্তি ও গাজা উপত্যকার জন্য একটি বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের সাথে গোপনে সরাসরি আলোচনা করেছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এ আলোচনায় পণবন্দী-বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের দূত অ্যাডাম বোহলার উপস্থিত ছিলেন।

অ্যাক্সিওস উল্লেখ করে জানায়, ‘যুক্তরাষ্ট্র এর আগে কখনো হামাসের সাথে সরাসরি যোগাযোগ করেনি। তারা ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।’

এদিকে বুধবার এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসন হামাসের সাথে আলোচনায় কেন যুক্ত হয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লিভিট বলেন, ‘ট্রাম্পের বিশেষ দূতের যে কারো সাথে কথা বলার ক্ষমতা আছে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে ইসরাইলের সাথে পরামর্শ করা হয়েছে।’

প্রেস সচিবের মতে, ‘মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণের সর্বোত্তম স্বার্থে যা করা উচিত তা করার জন্য বিশ্বজুড়ে মানুষের সাথে কথা বলছেন।’

তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে লিভিট অসম্মতি প্রকাশ করে বলেন, ‘‘আলোচনা এখনো চলমান।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo