বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
গাজায় এক মাসে বাস্তুচ্যুত পাঁচ লাখ ফিলিস্তিনি : জাতিসঙ্ঘ

গাজায় এক মাসে বাস্তুচ্যুত পাঁচ লাখ ফিলিস্তিনি : জাতিসঙ্ঘ

আন্তর্জাাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরাইল গত ১৮ মার্চ থেকে আবারো সামরিক আক্রমণ চালানো শুরু করেছে। এতে গত এক মাসে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি।

বুধবার (১৬ এপ্রিল) জাতিসঙ্ঘের মানবিক-বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বরেন, ‘আমাদের মানবিক অংশীদারদের অনুমান, ১৮ মার্চ থেকে প্রায় পাঁচ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে অথবা আবারো উচ্ছেদ হয়েছে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার সেনাবাহিনী গাজার লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং তখন থেকেই গাজার অভ্যন্তরে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো সম্প্রসারণ করেছে।

তিনি বলেছেন, ‘ইসরাইলের নীতি স্পষ্ট। কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করবে না। যদি মানবিক সাহায্য প্রবেশ করে তাহলে হামাস ফের গাজার জনগণকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। আমরা তা হতে দিতে পারি না।’

ইসরাইলি সেনাবাহিনীর নতুন করে শুরু করা সামরিক অভিযানে এ পর্যন্ত এক হাজার ৬৫২ জন নিহত এবং প্রায় চার হাজার ৪০০ জন আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১৮ মাস ধরে চলমান ইসরাইলি আগ্রসনে কমপক্ষে ৫১ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৪৩২ জন আহত হয়েছে।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo